সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দোহারে নির্বাচন কমিশনের অফিসে এন আই ডি বানাতে এসে দুই রোহিঙ্গা সহ স্থানীয় এক নারী আটক

দোহারে নির্বাচন কমিশনের অফিসে এন আই ডি বানাতে এসে দুই রোহিঙ্গা সহ স্থানীয় এক নারী আটক

মশিউর রহমান স্টাফরিপোর্টার:
ঢাকার দোহারে দুই রোহিঙ্গা সহ স্থানীয় এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাচন অফিস। বৃহস্পতিবার বিকেলে ভোটার হতে এসে ধরা পড়ে তারা।

আটককৃত দুই রোহিঙ্গা হলেন, কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প-১২ তে বসবাসরত হাবীবুল্লাহর ছেলে মো. সাঈদ (২৯) এবং টেকনাফ জাদিমুড়ায় বসবাসরত আবুল কাশেমের ছেলে মো. আমির। এছাড়া তাদের সাথে আসা ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহার (৩৮) কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাঈদ ২০১৫ সালে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারত প্রবেশ করে। তারপর ভারত থেকে সে সৌদি প্রবেশ করে। ২০১৯ সালে ফের সে বাংলাদেশে আসে। অন্যদিকে আমির চারমাস আগে মায়ানমার থেকে বাংলাদেশে আসে।

জানা যায়, ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ, বিদুৎ বিল, বাবা-মায়ের আইডি কার্ড সহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দোহার উপজেলা নির্বাচন অফিসে আসে তারা। সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে ধরা পড়ে তারা। তখন স্থানীয় ওই খাইরুন নাহার তাদের সাথে ছিলেন। আটককৃত তিনজনকে সন্ধায় থানায় সোপর্দ করে উপজেলা নির্বাচন অফিস।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়ে বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!