সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দোহারের মালিকান্দায় নানা দাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন,অধ্যক্ষের পদত্যাগ

দোহারের মালিকান্দায় নানা দাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন,অধ্যক্ষের পদত্যাগ

মশিউর রহমান স্টাফরির্পোটার:

ঢাকার দোহারের মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সামনে নানা দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ গেইটে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এসময় তারা সিনিয়র শিক্ষক হারুন অর রশিদকে বিদ্যালয়ে বহাল রাখাসহ কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়ের নানামুখী অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তুলে ধরে তার পদত্যাগের দাবি জানান। পরে বেলা দুইটার দিকে অধ্যক্ষের কক্ষে প্রাক্তণ শিক্ষার্থীরা অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি লিখিতভাবে পদত্যাগ করেন। এসময় মালিকান্দা স্কুল ও কলেজের বেশ কিছু শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খানসহ, সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্কুল ও কলেজের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!