সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
দেশ ও দেশের বাইরে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইফুর রহমান

দেশ ও দেশের বাইরে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইফুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি টঙ্গীবাড়ীর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সাইফুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব। সকল ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

শেষে তিনি দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!