সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দু-একদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত’  

দু-একদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত’  

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী দু-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘ওনার (বেগম খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে এক-দুই দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসব যে, ওনার লাইন অব ট্রিটমেন্টটা কি হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড করা হয়েছে বলে জানান চিকিৎসক জাহিদ। তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে। তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করেছেন।’

বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের ওপর। তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।’

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!