সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দুর্ভোগের আরেক নাম গজারিয়া-জামালদি সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুর্ভোগের আরেক নাম গজারিয়া-জামালদি সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

 

মুন্সীগঞ্জের গজারিয়া ঘাট থেকে জামালদি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও পানি জমে থাকায় সড়কের প্রকৃত অবস্থা বোঝারও উপায় থাকে না। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী ও যানবাহনের চালক।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন আশপাশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচল করে। সড়কের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত ভার বহনকারী যানবাহন চলাচলের কারণে দ্রুত সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরাও চরম দুর্ভোগে পড়ছেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

 

স্থানীয়দের দাবি, শুধু সাময়িক সংস্কার নয়, শিল্পাঞ্চলের ভারী যানবাহনের চাপ বিবেচনায় সড়কটিকে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডে উন্নীত করে টেকসইভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন। এতে দীর্ঘদিন সড়কটি ভালো থাকবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!