মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি পাকা রাস্তা থেকে ইলিয়াস মিয়ার বাড়ি পর্যন্ত সড়কের সিসি ঢালাই কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) তিনি নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে প্রকল্পের কাজের অগ্রগতি ও মান যাচাই করা হয়। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণের চলাচল সহজ ও নিরাপদ করতে সড়কটির সিসি ঢালাই কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটি ইউনিয়ন পরিষদের রাজস্ব তহবিল থেকে অর্থায়নের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।