সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু

‎নিজেস্ব প্রতিনিধি

‎অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন আদালত।

‎রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

রায়ে বিচারক বলেন, আসামির বিরুদ্ধে এ মামলার কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন। আর তার অবৈধ সম্পদ যদি থাকে, সেটা অবরুদ্ধ করতে হতো। সেটাও করা হয়নি। সুতরাং এ মামলা থেকে তাকে খালাস দেওয়া হলো।
‎দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার মামলার মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন আদালত।

‎এদিন স্ত্রীসহ আদালতে উপস্থিত ছিলেন মোসাদ্দেক আলী ফালু। রায়ের পর তিনি হাসিখুশি মেজাজে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।

সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় দুদকের তখনকার কর্মকর্তা রহিমা মামলা করেন। ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিলেও সাক্ষ্যগ্রহণ শুরু হয় পাঁচ বছর পর ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত এ রায় দেন।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পেয়ে ২০০৭ সালের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন ফালু। তদন্তে তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায় দুদক।

সূত্র: ঢাকা পোস্ট

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!