সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান!

দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান!

ডেস্ক রিপোর্ট :

অবশেষে সন্ধান পাওয়া গেছে নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী সকল নেতারা। তাদের কাউকেই আর প্রকাশ্যে দেখা যায়নি।

এরই সূত্র ধরে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না।

তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে পালিয়েছেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।

এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন।

শুক্রবার রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। এ নিয়ে আকাশ হকের সাথে যোগাযোগ করেছে একটি বেসরকারি টেলিভিশন।

ঐ টেলিভিশনকে আকাশ হক বলেন, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন।

উল্লেখ্য, সবশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিন্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!