সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
দিঘীরপাড় তদন্ত কেন্দ্র ও ডিবির পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিঘীরপাড় তদন্ত কেন্দ্র ও ডিবির পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে টঙ্গীরবাড়ি থানার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে পুরাবাজার ব্রিজের ঢাল এলাকা থেকে মো. সবুজ মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকহাটি এলাকায় ঈদগাহ মাঠের পূর্ব পাশে আরিফের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে মো. জমির হোসেন মোল্লা ওরফে জুমু (৫৮)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!