সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু, মুন্সীগঞ্জের রাজিকের বাড়িতে শোকের মাতম

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু, মুন্সীগঞ্জের রাজিকের বাড়িতে শোকের মাতম

 

লিটন মাহমুদ
মুন্সীগঞ্জ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম দক্ষিণ কালিন্দীপাড়া এলাকার বাসিন্দা রাজিক বেপারী (৫২) রয়েছেন বলে পরিবার নিশ্চিত করেছে। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছানোর পর পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র আড়াই মাস আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান রাজিক বেপারী। সেখানে একটি দোকানে কর্মরত ছিলেন তিনি। সোমবার দিবাগত রাতে দোকানটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রাজিকসহ ছয় বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান।

নিহতের বোন ফাতেমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাই পরিবারের সচ্ছলতার জন্য বিদেশে গিয়েছিল। তার তিনটি মেয়ে রয়েছে। স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আজ মঙ্গলবার সকালে আগুনের খবর পাই। পরে জানতে পারি, আমার ভাই আর বেঁচে নেই। এখন আমার ভাতিজিদের কী হবে?”

রাজিকের ভাই সালাম বেপারী বলেন, “শুনেছি আমার ভাই আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, অন্তত ভাইয়ের মরদেহ যেন দেশে এনে আমাদের কাছে হস্তান্তর করা হয়।”

স্থানীয়রা জানান, রাজিক বেপারী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও পরিবারপ্রেমী মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!