সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত মুন্সীগঞ্জের মীরকাদিমের করিম মাদবরের জানাজা অনুষ্ঠিত।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত মুন্সীগঞ্জের মীরকাদিমের করিম মাদবরের জানাজা অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশী প্রবাসী দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা (১০ই মে)শনিবার হত্যা করেন ।  

মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার উত্তর কাগজিপাড়া এলাকার করিম মাদবর (৫৫) দীর্ঘ ২৫ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ প্রভিন্সের স্টেকস্প্রিট অঞ্চলের মাকাতুমা গ্রামে ব্যবসা করে আসছেন। কত শনিবার ১০ই মে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্য তার নিজ দোকানে ঢুকে হাত বেঁধে, গামছা পেছিয়ে শ্বাসরুদ্ধকর করে হত্যা করে তাকে।

পরিবারে লোকজনের সাথে কথা বলে জানা যায় ভাগ্য পরিবর্তনে জন্য ২৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান করিম মাদবর । সেখানেই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিলেন তিনি।  

তিনি পরিবারে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় গতকাল (১৮ই মে) রবিবার ভোর ৫ টায় ।

পরে সকাল ৮ টায় তার জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়। সময় পরিবারের লোকজনসহ এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!