তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশে উপস্থিত থাকার আহ্বান।
নিজস্ব প্রতিনিধি
২৮ মে ২০২৫, বুধবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে
মুন্সিগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতা-কর্মীদের সময়মতো উপস্থিত থেকে সমাবেশকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
মোঃ মহিউদ্দিন আহমেদ
সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
মুন্সিগঞ্জ জেলা শাখা