সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
তরুন প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে- ঢাকা কলেজের রিইউনিয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তরুন প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে- ঢাকা কলেজের রিইউনিয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তরুন প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে- ঢাকা কলেজের রিইউনিয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লিটন মাহমুদ,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুন প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনো শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালিন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা,ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

তিনি বলেন ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি,দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহবায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!