সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
‘তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম, যেভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় করেছে;- এমপি প্রার্থী শাহীন 

‘তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম, যেভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় করেছে;- এমপি প্রার্থী শাহীন 

এম জাফরান হারুন::

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এনসিপির নেতৃত্বে রয়েছেন অল্প বয়সী তরুণরা। তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম—যেভাবে এই তরুণরা আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় করেছে। 

 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক গ্রাম বৈঠক সভায় তিনি এ কথা বলেন। 

 

তিনি আরও বলেন, অনেকেই বলে এতো অল্প বয়সে এমপি কিভাবে হবে? জনগণ যদি চায়, তাহলে এমপি হওয়া সম্ভব। বাউফলের সাবেক এমপি আ.স.ম. ফিরোজ ২৭ বছর বয়সে প্রথমবার এমপি হয়েছিলেন। ১৯৭৩ সালে বাউফলে আমার চেয়ে কম বয়সী একজনকে জনগণ এমপি বানিয়েছিল। সংবিধান অনুযায়ী ২৫ বছর বয়স হলে একজন ব্যক্তি এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমপি হওয়ার উদ্দেশ্যই হলো জনগণের খেদমত করা। 

 

গ্রাম বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা  এনসিপির যুগ্ম সমন্বয়কারী বশির আহাম্মেদ, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রুহুল আমিন, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব রিফায়েত কবির খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুকুল ইসলাম মিলন প্রমুখ। (০৮/১১/২০২৫)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!