সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত ।

ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত ।

ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিনিধিঃ

আজ ২৬শে মে ২০২৫ খ্রি. সোমবার পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এরপর মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল ঢাকা রেঞ্জর ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের

ডিআইজি পেশা দারিত্বের সাথে সকল পুলিশ কর্মকর্তাগণকে দায়িত্ব পালনের নির্দেশনা সহ জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

অতঃপর ঢাকা রেঞ্জ ডিআইজি মুন্সীগঞ্জ জেলার পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।

এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও ফোর্সগণ সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। ডিআইজি সেসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার কর্মকর্তা এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!