সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক নারী পথচারীসহ অন্তত ১০ জন আহত হন

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক নারী পথচারীসহ অন্তত ১০ জন আহত হন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে ৩১শে অক্টোবর রোজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের একটি বাস সামনে থাকা ৪টি গাড়িকে চাপা দেয়।

এতে এক নারী পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ- সহকারি পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ধলেশ্বরী সেতু ১ ও ২ এর মাঝামাঝি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকামুখী লেনে সোহাগ পরিবহনের একটি বাস সামনে যানজটে আটকা পড়া ৩টি মাইক্রো ও ১টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় পথচারী হালিমা (৬১) আহত হন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরও ৮-৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি তৈরি হয়। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের সাথে আইনশৃঙ্খলা বাহিনী যোগ দেয়।

এদিকে একইসময় এক্সপ্রেসওয়ের ওমপাড়া এলাকায় মাওয়ামুখী মোটরসাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে চালক আহত হন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!