সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ডেল্টা লাইফ ইন্সুরেন্সের গৌরবের ৪০ বছর উদযাপন

ডেল্টা লাইফ ইন্সুরেন্সের গৌরবের ৪০ বছর উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশের বীমা খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গৌরবের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় মুন্সিগঞ্জ সদর হাসপাতাল রোডস্থ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সার্ভিস সেন্টার ও এজেন্সি অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি দেশের বীমা খাতে এক বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সঞ্চয়ের নিশ্চয়তা প্রদানে নিরলসভাবে কাজ করছে। দ্রুততম সময়ে বীমা দাবির নিষ্পত্তি ও গ্রাহকসেবায় ডেল্টা লাইফ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ ডিভিপি রহমত উল্লাহ দিদার, উন্নয়ন প্রধান ডিভিপি সামছুল আরেফিন সোহেল, শ্রীনগর এজেন্সি অফিস ইনচার্জ এভিপি আমজাদ হোসেন, মুন্সীগঞ্জ এজেন্সি অফিস ইনচার্জ এজিএম মো. জাহাঙ্গীর আলম, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম, মিরাজ হোসেন, খালেদ হোসেন স্বপন, আবুল কালাম, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম নিকছন, ইউনিট ম্যানেজার শহিদুল ইসলাম ও আল ইসলাম মো. ফারুক।

অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!