সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা তাকে গ্রেফতার করেছি।

র‌্যাব জানায়, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে।
 
জানা গেছে, দিলীপ আগারওয়ালা গুলশানের আকাশ টাওয়ারের ডায়মন্ড ওয়ার্ল্ডে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়ে এই অভিযান চালায় র‌্যাব ।রাত ১০টায় র‌্যাবের চারটি গাড়ি প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এসে অবস্থান নেয়। এসময় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচে কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।  

রাত ১১টায় আরও চারটি গাড়ি এসে থামে ওই ভবনের সামনে। এরপর পুরো ভবন ঘিরে রাখে র‌্যাব সদস্যরা।

২০ তলা ভবনের নিচ তলাসহ মোট ৬টি  ফ্লোরে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম এবং অফিস। র‌্যাব সদস্যরা সবকটি ফ্লোরে তল্লাশি চালায়। রাত ১টার দিকে তার খোঁজ মিলে। র‌্যাবের হাতে ধরা পড়ে স্বর্ণ চোরাকারবারি দিলীপ কুমার আগারওয়ালা ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!