সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টানা বৃষ্টিতে ফের প্লাবিত হয়েছে খাগড়াছড়ি।

টানা বৃষ্টিতে ফের প্লাবিত হয়েছে খাগড়াছড়ি।

টানা বৃষ্টিতে ফের প্লাবিত হয়েছে খাগড়াছড়ি। রাতভর বৃষ্টি হওয়ায় ছড়া, খাল ও নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।
পৌর এলাকার মুসলিম পাড়া, আরামবাগ, শান্তিনগর, বাঙ্গালকাটি, খবংপুড়িয়া, কলেজ পাড়া, মধুপুর, বটতলীসহ প্রায় সবক’টি ওয়ার্ড পানিতে ডুবেছে। বাসাবাড়ি ছাড়া সড়ক, ব্রীজ, তলিয়েছে। ডুবেছে শাকসবজির ক্ষেত। অনেক নিম্নাঞ্চলের আশ্রয় কেন্দ্রেও পানি ঢুকেছে।
চেঙ্গী নদীর পানি উপড়ে স্রোতের বেগ বেড়ছে। নদী তীরবর্তী উত্তর, দক্ষিণ গঞ্জপাড়ার ঘর বাড়ির ছালের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অধিকাংশ মানুষ অন্যত্র সরে গেলেও এখনো অনেকে বাসাবাড়িতে অবস্থান করছে। তাদের সরিয়ে নিতে উদ্ধার কাজে নেমেছে রেডক্রিসেন্ট সদস্যরা। সেনাবাহিনীর একটি টিম মাঠে রয়েছে জানা গেছে। তবে ত্রাণ তৎপরতা নিয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি।
খাগড়াছড়িতে প্লাবিত হয় বিভিন্ন এলাকা। সবশেষে আজ বৃহস্পতিবারের প্লাবনের চিত্র সবচেয়ে বেশি।
——————–
রিপোর্ট আলমগীর হোসেন খাগড়াছড়ি

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!