সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে গাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত কয়েকজন

টঙ্গীবাড়ীতে গাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত কয়েকজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের নিতিরা গ্রামে অটোগাড়ির ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু সাঈদ ও তার ছেলে জিসানসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ফজুসা বাজারে নিতিরা গ্রামের অটোচালক আবু সাঈদ ও বসাউলা গ্রামের আতোয়ারের মধ্যে গাড়ি ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতোয়ার আবু সাঈদকে থাপ্পড় মারলে তার ছেলে জিসান এর প্রতিবাদ করেন। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। তবে অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর আতোয়ার ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে আবু সাঈদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি আবু সাঈদ, জিসানসহ পরিবারের সদস্য ও স্বজনদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন।

 

এ সময় এলাকাবাসীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া দেয় এবং তিনজনকে আটক করে। পরে হামলাকারীদের অন্য সদস্যরা এসে একজনকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। আটক থাকা দুজনকে পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে সংঘটিত বিরোধটি নিষ্পত্তি হওয়ার পরও বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার নেপথ্যে কারও ইন্ধন বা মদদ থাকলে তাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!