সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে অপ্রাপ্ত বয়স্ক ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরন করে বিয়ের চেষ্টা গ্রেফতার ৩

টঙ্গীবাড়ীতে অপ্রাপ্ত বয়স্ক ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরন করে বিয়ের চেষ্টা গ্রেফতার ৩

টঙ্গীবাড়ী প্রতিনিধি-

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অপ্রাপ্ত বয়স্ক ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে বিয়ে করার চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বেপারী কান্দি গ্রামের মোঃ উজ্জল হাসান (২২), টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাওঁ গ্রামের আতাউল হক ঢালীর ছেলে মোঃ সিয়াম ঢালী (২০) ও টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামের আবুল দেওয়ান এর ছেলে মোঃ ইসমাঈল হোসেন দেওয়ান (২০)।

তাদের মুন্সীগঞ্জ সদর উপজেলা হতে গ্রেফতার করে বৃহস্পতিবার (৩০) অক্টোবর দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, তারা বানারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উপজেলার মালিগাও গ্রামের অপ্রাপ্ত বয়স্ক (১৪) বছরের মেয়েকে অপহরণ করে মুন্সীগঞ্জ সদরে নিয়ে বিয়ের চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ ওই ৩ জনকে আটক করেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ফুসলাইয়া অপহরণ করে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করার চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!