সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে প্রতিপক্ষের ঘরে আগুন 

টঙ্গীবাড়ীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে প্রতিপক্ষের ঘরে আগুন 

 মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে প্রতিপক্ষের একটি দোচালা ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন তালুকদার টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, শুক্রবার রাত ১ টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভিটি মালধা গ্রামের মনির হোসেন তালুকদারের দোচালা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী মনির হোসেন তালুকদার বলেন, প্রায় ১০ বছর ধরে আমাদের আত্বীয় মোসলেম তালুকদারের ছেলে কাইয়ুম তালুকদার, লেহাজ উদ্দিন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও লোকমান তালুকদারের ছেলে সোবহান তালুকদার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে মুন্সীগঞ্জ কোর্টে একটি মামলাও হয়েছিলো । উক্ত মামলায় আদালত কতৃক স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।পরবর্তীতে যে যার মতই আছি। গতকাল (৩১জানুয়ারী) রাত আনুমানিক ১ টায় আমাদের দোচালা ঘরে কে বা কারা জানি আগুন ধরিয়ে দেয়।পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি ধারণা করছি আমাদের জমি দখলে নিতে প্রতিপক্ষ লোকজন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী ফায়ারসার্ভিস এর ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!