সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান।

টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কৃতি সন্তান মোঃআনিসুজ্জামান একজন সফল লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এলএফএফ) হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি এলাকার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন।

সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ অনগ্রসর জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং হতদরিদ্র নারী-পুরুষদের প্রাণিসম্পদভিত্তিক আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করছেন তিনি।

জানা গেছে, দিঘীরপাড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাতকচর, ধানকোরা, বাহেরক, সরিশাবন ও কান্দারবাড়ী—এই পাঁচটি গ্রামের ১৭৩ টি হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে সরাসরি কাজ করছেন মোঃআনিসুজ্জামান উপকারভোগীদের প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ, নিয়মিত তদারকি এবং বিভিন্ন প্রাণিসম্পদ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর প্রচেষ্টায় অনেক অসহায় পরিবার প্রাণিসম্পদ খাত থেকে আয়ের নতুন সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বিতার পথে এগিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, সরকারের বিভিন্ন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সেবার সুফল পৌঁছে দিতে মোঃ আনিসুজ্জামানের অবদান প্রশংসার দাবিদার।

এ বিষয়ে মোঃ আনিসুজ্জামান বলেন, “প্রাণিসম্পদ খাতের মাধ্যমে গ্রামের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে জন্য আমরা আন্তরিকভাবে কাজ

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!