সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে জমি ছেড়ে দিতে হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

টঙ্গীবাড়ীতে জমি ছেড়ে দিতে হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

টঙ্গীবাড়ীতে জমি ছেড়ে দিতে হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখল করা জমি ছেড়ে দিতে একটি প্রভাবশালী চক্রের হুমকির শিকার হচ্ছেন লিজগ্রহীতা মোশারফ হোসেন মোল্লা ও মো. সানাউল্লাহ। এ ঘটনায় ভুক্তভোগীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগীরা জানান, ২০১২ সাল থেকে বিআইডব্লিউটিএর লিজকৃত ওই জমিতে তারা নিয়মিত ভোগদখলে আছেন এবং ২০২৫–২৬ অর্থবছর পর্যন্ত লিজমানি পরিশোধ করা রয়েছে। তবুও একটি চক্র বিভিন্ন কৌশলে তাদের ওপর চাপ সৃষ্টি করছে জমি খালি করে দেওয়ার জন্য।
মোশারফ হোসেন মোল্লা বলেন, “আমি, জুলহাস চেয়ারম্যান ও সানাউল্লাহ—আমাদের তিনজনের নামে জমিটি লিজ নেওয়া। নিয়মিত লিজের টাকা জমা দিচ্ছি। তারপরও একটি পক্ষ আমাদের ওপর চাপ দিচ্ছে জমি ছেড়ে দিতে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
মো. সানাউল্লাহ বলেন, “আমরা যে জমিতে আছি সেটি বিআইডব্লিউটিএ থেকে বৈধভাবে লিজ নেওয়া। হুমকির কারণে সব কথা বলতে পারি না। নানা রকম চাপ দেওয়া হচ্ছে জমি ছাড়ার জন্য। আমরা ভয়ে আছি, অসহায় বোধ করছি।”
Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!