সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গিবাড়ীতে ৪০ দিন জামাতেয় নামাজ পড়ে ৩১ জন পেলেন বাইসাইকেল

টঙ্গিবাড়ীতে ৪০ দিন জামাতেয় নামাজ পড়ে ৩১ জন পেলেন বাইসাইকেল

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন মারিয়ালয় গ্রামে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ৩১ জন শিশু কিশোর;বাইসাইকেল পেয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩১ জনের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ২৬ জনকে প্রেসার কুকার প্রদান করা হয়েছে।

মাড়িয়ালয় গ্রামবাসীর উদ্যোগে মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদ মোট চারটি জামে মসজিদে শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ বিল্লাল হোসেন কাজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন মারিয়ালয়-বেলুয়া

বায়তুস সালাম জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী, এ সময় আরো উপস্থিত ছিলেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, ইউপি সদস্য মোঃ মস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত সালাত আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, সহ এলাকাবাসী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!