সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গিবাড়ীতে পার্কের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

টঙ্গিবাড়ীতে পার্কের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে শিশু পার্কের জায়গা দখলমুক্ত করতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার বুড়ির বাড়ি সংলগ্ন শিশু পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রজনতার ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধির নেতৃবৃন্দ।

এসময় মানববন্ধনকারীরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আওলাদ মাঝি দীর্ঘদিন ধরে শিশু পার্কের জমি দখল করে আছেন। প্রশাসন বার বার জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিলেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে জায়গা দখলমুক্ত করছেন না ।

সর্বশেষ তিনি পার্কের জায়গা দখলে থাকতে হাইকোর্টে রিট করেন। তারা আরো বলেন, আওলাদ মাঝি যদি স্বেচ্ছায় পার্কের জমি দখলমুক্ত না করে তাহলে পার্কের জমি দখলমুক্ত করতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবো। 

মানববন্ধন এর আগে ছাত্রজনতা টঙ্গিবাড়ী উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে পার্কে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!