সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টংগিবাড়ীতে ইউএনও ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

টংগিবাড়ীতে ইউএনও ও এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

 

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

রোববার (৭ জুন) পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিশেষভাবে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন ভূমি সেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন।

এ সময় সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ সহকারে শুনে সেবার মানোন্নয়ন, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং তাদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ নিয়েও আলোচনা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!