সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টংগিবাড়ীতে অবৈধ ড্রেজার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, কৃষিজমি রক্ষায় কঠোর প্রশাসন

টংগিবাড়ীতে অবৈধ ড্রেজার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, কৃষিজমি রক্ষায় কঠোর প্রশাসন

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুকরাদী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন এবং কৃষিজমি ভরাটের দায়ে সোহেল মোল্লা নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। অভিযানে টংগিবাড়ী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন এবং জমি ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুকরাদী এলাকায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় সোহেল মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “কৃষিজমি ধ্বংস এবং অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে কৃষিজমির ক্ষতি করবে বা অবৈধ ড্রেজার কার্যক্রম পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধে নিয়মিত ও আরও জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!