সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে সারাদেশে ৮৫৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে সারাদেশে ৮৫৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মোল্লা মোহাম্মদ শাহীন, ষ্টাফ রিপোর্টারঃ

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) সারাদেশে ৮৫৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে।

জেডআরএফ-এর প্রেসিডেন্ট তারেক রহমানের পাঠানো বিশেষ বার্তা শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে।

শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেছেন, “আপনাদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। আমাদের এই ক্ষুদ্র উপহার ভালোবাসার নিদর্শন। জাতি আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।”

২৪ মার্চ ২০২৫, বাগেরহাটের ফকিরহাট উপজেলার শহীদ পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় শহীদ আট (০৮) পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।

ঢাকার মিরপুরে (পল্লবী (ভোলা বস্তি), মিরপুর-১১, ইসিবি চত্বর, মিরপুর-১৩, মিরপুর-১) পাঁচটি শহীদ পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!