সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
জানাজায় যোগ দিতে মানুষের ঢল ‘খালেদা জিয়া একটা অনুভূতির নাম’

জানাজায় যোগ দিতে মানুষের ঢল ‘খালেদা জিয়া একটা অনুভূতির নাম’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষ। আজ বুধবার দুপুরের দিকে বিজয় সরণি এলাকায়
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষ। আজ বুধবার দুপুরের দিকে বিজয় সরণি এলাকায়

‘খালেদা জিয়া একটা অনুভূতির নাম। তিনি চলে যাবেন, এটা মেনে নেওয়ার মতো নয়। তবুও বাস্তবতাকে মেনে নিতে হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়ায় এসেছি।’ কথাগুলো বলছিলেন মনোয়ার হোসেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। এখানে আসা মানুষের মধ্যে একজন মনোয়ার হোসেন। তিনি রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

খামারবাড়ি এলাকায় এই প্রতিবেদককে মনোয়ার বলেন, রাজবাড়ি থেকে ভোর ৫টায় রওনা হন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর জানামতে, রাজবাড়ী-১ সংসদীয় আসন থেকে বিএনপির প্রায় ১০ হাজার নেতা-কর্মী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন।

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জানাজায় অংশ নিতে এসেছেন শফিকুল ইসলাম। তিনি মুক্তাগাছার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি বলেন, ভোররাত তিনটায় রওনা দিয়ে সকাল ৭টায় ঢাকায় এসে পৌঁছেছেন।

শফিকুল বলেন, ‘খালেদা জিয়া একবার ময়মনসিংহে গেলে তাঁকে দেখার সুযোগ হয়েছিল। দেশনেত্রীকে আর জনসভায় দেখার সুযোগ হবে না।’

খুলনার পাইকগাছা থেকে এসেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এস এম রোকন সাহেবরাজ। তিনি বলেন, গতকাল রাতে খুলনা থেকে রওনা দেন। ভোরে এসে মহাখালী নামেন। সেখান থেকে হেঁটে হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছেন।

কুষ্টিয়া শহর কৃষক দলের সাবেক সভাপতি বাদলা আমিন চৌধুরী ঢাকায় এসেছেন গতকাল মধ্যরাতে। আজ বেলা পৌনে ১২টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া ছিলেন দেশমাতা। তাঁকে শেষ শ্রদ্ধা ও সম্মান জানাতে তিনি তাঁর জানাজায় অংশ নিতে এসেছেন।

হাঁটতে হাঁটতে জানাজাস্থলের দিকে যাওয়ার সময় কয়েকজনের নারীর সঙ্গে কথা হয় প্রথম আলোর এই প্রতিবেদকের। তাঁরা বলেন, মহাখালী থেকে হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছেন। খালেদা জিয়াকে হারিয়ে দেশ একজন আপসহীন নেত্রী হারাল। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে তাঁরা এসেছেন।

জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ বেলা ২টায় তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে।জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে লোক জড়ো হতে শুরু করে। বিএনপির নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ আসছেন।

জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে মঙ্গলবার রাত থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!