সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
জাতীয় সংসদ ভবনে সাবেক মন্ত্রী ও হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে জিসপ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ ভবনে সাবেক মন্ত্রী ও হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে জিসপ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

আজ ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে সাবেক মন্ত্রী ও মাননীয় হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন, সহ-সভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতন (জিএস) এবং জিসপের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আনোয়ারুল হক বাবু।

সৌজন্য সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক কল্যাণমূলক কার্যক্রম এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে জিসপ নেতৃবৃন্দ বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!