সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: দুইজন আটক, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: দুইজন আটক, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, রোববার (২৬ জুলাই) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোর মো. শাহিন (১৪)-কে উদ্ধার করে।

শাহিনের বাবার নাম আজগর আলী। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী এলাকায়। বর্তমানে তিনি টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা গ্রামের গণি শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

পুলিশ জানায়, কিশোরকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিতিরা গ্রামের মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫)-কে আটক করা হয়।

জেলা পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!