সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
চোখ হারিয়েও দুঃখ নেই, দেশের জন্য অবদান রাখতে পেরে গর্বিত

চোখ হারিয়েও দুঃখ নেই, দেশের জন্য অবদান রাখতে পেরে গর্বিত

’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় কলেজছাত্র মোস্তাহিদ হোসেন সামী। তার চোখ, মুখসহ সারা শরীরে অন্তত ১৭টি ছোররা গুলি (স্প্লিন্টার) লাগে। দুটি স্প্লিন্টার বাম চোখে ঢুকে যায়। কয়েকদফা অপারেশনের পরও একটি ছোররা গুলি চোখ থেকে বের করা সম্ভব হয়নি। ফলে বাম চোখ দিয়ে কিছুই দেখতে পান না তিনি।

মোস্তাহিদ হোসেন সামী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর এলাকার আক্তার হোসেন ভূইয়ার ছেলে। সে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এক মাস ধরে চোখের যন্ত্রণায় কাতরাচ্ছেন সামী। সারা জীবনের জন্য একটি চোখ হারানোর দুশ্চিন্তায় ভুগছে সামীসহ তার পরিবার। তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্বজনরা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে ফোনে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন আহত সামীর। তিনি বলেন, টঙ্গীর পূর্ব আরিচপুরে মা-বাবার সঙ্গে বসবাস করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে বন্ধুদের সঙ্গে যোগ দেই। ১৮ জুলাই রাজউক স্কুলের সামনে আন্দোলন করার সময় পুলিশ এলোপাথাড়ি গুলি শুরু করে।

সামী বলেন, এ সময় বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির স্প্লিন্টার লেগে যায়। আমাকে উদ্ধার করে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কারফিউ শিথিল হলে হাসপাতালে গিয়ে শরীরের স্প্লিন্টার বের করা হয়। কিন্তু গুলির কিছু অংশ চোখে রয়ে গেছে।

এ শিক্ষার্থী আরও বলেন, এটি বের করতে না পারলে আজীবন এক চোখ অন্ধত্ব নিয়ে চলতে হবে। চিকিৎসকরা তাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এজন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। ইতোমধ্যে তার চিকিৎসায় বহু টাকা খরচ হয়েছে। তার চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্বজনরা।

সামী বলেন, দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। এজন্য গর্ববোধ করছি। এক চোখে দেখতে কষ্ট হয় জানিয়ে সে বলেন, আমার একটি চোখ গেলেও আরেকটি চোখ তো ভালো আছে। অনেকে তো দুটি চোখ হারিয়েছে।

সামীর বাবা আক্তার হোসেন ভূইয়া বলেন, সামীর চোখে দুবার অপাররেশন করা হয়েছে। প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালে। গুলির একটি অংশ এখনও চোখে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি বের করা সম্ভব না। দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য ২০/২৫ লাখ টাকার প্রয়োজন। নতুবা এই চোখে আর কোনো দিন দেখতে পারবে না।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!