সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চাঁদাবাজির অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার, সংবাদ প্রকাশের প্রতিবাদ

চাঁদাবাজির অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার, সংবাদ প্রকাশের প্রতিবাদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা বিএনপির  সাংগঠনিক সম্পাদক আল হেলাল রয়েলকে জড়িয়ে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন।

গণমাধ্যমের সামনে দেওয়া প্রতিক্রিয়ায় আল হেলাল রয়েল বলেন, শহর ও এলাকায় দীর্ঘদিন ধরে চলা কথিত চাঁদাবাজি বন্ধে বিএনপির নেতাকর্মীরা উদ্যোগ নেন। মিরকাকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিনের নেতৃত্ব ও নির্দেশনায় মিজান, তাজুকাকা, শাহীন মাদবর সহ বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেন বলে দাবি করেন তিনি।

আল হেলাল রয়েল অভিযোগ করে বলেন, চাঁদাবাজি বন্ধের উদ্যোগে যাঁদের স্বার্থে আঘাত লেগেছে, তাঁরাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাঁকে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এ সময় ভিডিওতে প্রচারিত অন্য কোনো ব্যক্তির বক্তব্যের দায়ও তিনি অস্বীকার করেন। বিশেষ করে জুয়েল নামে কোনো ব্যক্তির বক্তব্য বা কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন আল হেলাল রয়েল।

তিনি আরও বলেন, অবৈধ চাঁদাবাজির সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। নিজের নির্দোষতার বিষয়ে তিনি আল্লাহর নামে শপথ করে বক্তব্য দেন।

আল হেলাল রয়েল বর্তমানে মিরকাদিম পৌরসভা বিএনপির  সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!