সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চাঁদপুরে মোহনপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

চাঁদপুরে মোহনপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

অনলাইন ডেস্ক 

চাঁদপুরের মোহনপুর থেকে পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট-সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ-রুটে চলাচলরত নৌযানসমূহ থেকে চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ নানা ধরনের অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ১০টায় কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাল্কহেডে ডাকাতির সময় ১টি বিদেশি শটগান, ১০টি তাজা গুলি, ২টি গুলির খোসা, ২টি ওয়াকিটকি, ৬টি মোবাইল ফোন, ১টি স্পিড বোট, ৮৩ হাজার টাকাসহ ডাকাত কিবরিয়া মিয়াজির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিয়াম-উল-হক আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!