সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চলন্ত পিকআপে আগুন, এক ঘণ্টা বন্ধ ছিল এক্সপ্রেসওয়ের যান চলাচল

চলন্ত পিকআপে আগুন, এক ঘণ্টা বন্ধ ছিল এক্সপ্রেসওয়ের যান চলাচল

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী রডবোঝাই একটি পিকআপ চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে দগ্ধ হতে শুরু করে। এতে দ্রুত সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!