সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চট্টগ্রামে জিসপ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা

চট্টগ্রামে জিসপ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সফরে চট্টগ্রাম পৌঁছালে তাঁদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ৪টায় চট্টগ্রাম স্টেশন রোডস্থ পর্যটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ-সভাপতি টিটন ভট্টাচার্য, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক লায়ন মো. মাসুদুর রহমান এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর জামান ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রাম মহানগর জিসপের আহ্বায়ক শেখ আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাজু, শিল্প বিষয়ক সম্পাদক মো. তারেক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।

 

এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নেতারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!