সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
চকরিয়ায় আশার ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন; প্রধান অতিথি চেয়ারম্যান সিপু

চকরিয়ায় আশার ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন; প্রধান অতিথি চেয়ারম্যান সিপু

রেজাউল করিম হৃদয়, কক্সবাজার :

‎কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ (ASA)-র উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
‎
‎আজ (১২ অক্টোবর)সোমবার সকালে আশা ডুলাহাজারা ব্রাঞ্চ কার্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু।

‎
‎আশার ডুলাহাজারা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এস.আর.এম.) শিপি দাশ সিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন।
‎
‎৩ দিন ব্যাপী এই ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় এবং বাত-ব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ চিকিৎসক ডা. রোকসানা আক্তার লিজা।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু বলেন, “সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ গ্রামীণ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যে ফ্রি ক্যাম্পের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
‎
‎আশার আঞ্চলিক কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নত ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করতেই এই ক্যাম্পের আয়োজন। ৩ দিন ব্যাপী চলমান এই ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!