সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গোলাগুলিতে দুইটি হত্যা ঘটনায় মামলা : আটক হয়নি মেঘনার শীর্ষ ডাকাত কানা জহির ও তার বাহিনীর কেউ 

গোলাগুলিতে দুইটি হত্যা ঘটনায় মামলা : আটক হয়নি মেঘনার শীর্ষ ডাকাত কানা জহির ও তার বাহিনীর কেউ 

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে দুই গ্রুপে গোলাগুলিতে ২ জন নিহত হওয়ার ৫ দিন পর ডাকাত বাহিনীর প্রধান জহিরুল ইসলাম কানা জহিরকে প্রধান আসামী করে মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চাঁদপুরের উত্তর মতলব থানায় এ মামলা করেন নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম।

চাঁদপুরের উত্তর মতলব থানার এসআই রবিউল হক জানান, নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ ও ১২-১৩ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। নিহত রাসেল ফকির জেলা সদরের আধারা ইউনিয়নের ভাষানচর গ্রামের কামাল ফকিরের ছেলে।

এরআগে গত ২ ফেব্রুয়ারি পুলিশের কাজে বাঁধা, গুলি করে হত্যার চেষ্টা ও অস্ত্র আইনে শীর্ষ ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরসহ ১৪ জনের নামে পৃথক দু’টি মামলা করা হয়। সদর উপজেলার চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।

এরআগে ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সদর উপজেলার কালীরচর গ্রামে পুলিশ ও মেঘনার নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির বাহিনীর মধ্যে এ গুলিবিনিময় হয়। গুলিবিনিময়ের এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে ১১ টি ককটেল, ১ রাউন্ড রাইফেলের গুলি, ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার ও ডাকাত দলের ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ করে পুলিশ।

 

এছাড়াও, গত ৩১ জানুয়ারি আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে অন্তঃসত্ত্বা নারী পিংকিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে মেঘনার শীর্ষ জলদস্যু কানা জহিরকে আসামি করে ৫ জনের নামে মামলা করা হয়। মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা মামলার বাদী হয়েছেন অন্তঃসত্ত্বা নারী শাহনাজ বেগম পিংকির স্বামী সম্রাট বেপারী।

 

ওদিকে, গত ৩০ জানুয়ারি রাতে বৃহস্পতিবার রাতে মেঘনায় উত্তোলিত চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে নৌপুলিশ ও কানা জহির গংয়ের দুইপক্ষের মধ্যে গুলিবিনিময়কালে দুইটি হত্যার ঘটনা ঘটে। সীমানা জটিলতার কারণে হত্যাকান্ডের পাঁচদিন পর চাঁদপুর জেলার মতলব থানায় মামলা হল।

এদিকে, মেঘনার শীর্ষ ডাকাত কানা জহির ও তার গ্রুপের ডাকাত সদস্যরা রয়েছে পুলিশের ধরা ছোয়ার বাইরে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!