সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গোপালগঞ্জ কাশিয়ানীতে বিদেশি মদসহ ৩ কারবারি আটক

গোপালগঞ্জ কাশিয়ানীতে বিদেশি মদসহ ৩ কারবারি আটক

 

নাজিমুদ্দিন খান
কাশিয়ানী(গোপালগঞ্জ)
প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে ৬ বোতল বিদেশি মদ ও একটি মটর সাইকেল সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় যশোর থেকে গোপালগঞ্জ মুখী ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকার ধুসর ব্রীজ এলাকায় হাইওয়ে থানার নিয়মিত ডিউটির চেক পোস্ট থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন-
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপপাত ইউনিয়ন এর পূর্ব মোড়া গ্রামের, সাধন মন্ডল এর ছেলে সজল মন্ডল (২০),পংকজ মন্ডল এর ছেলে
চয়ন মন্ডল (১৮) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামের, পরিমল টিকাদার এর ছেলে বলয় টিকাদার (১৮)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার
অফিসার ইনচার্জ আবুল কাশেম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ডিউটি চলা কালীন তিন জন বহন কারী বাইকটি চেক পোস্টে থামালে তাদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিক ব্যাগ দেখে সন্দেহ হলে চেক করেই ছয় বোতল বিদেশি মদ(হুইস্কি) পাওয়া যায়।এবং তাদের আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!