সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গোপালগঞ্জ কাশিয়ানীতে গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

গোপালগঞ্জ কাশিয়ানীতে গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

 

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃ নাজিমুদ্দিন খান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন চকবোনদোলা কুমার নদীতে গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আরপাড়া গ্রাম বাসির আয়োজনে ৫/৬টি সু-সজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

বিকাল ৪টার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারা বইঠা টানেন হেলেদুলে।

এদিকে দুপুর থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হওয়া সহ নদীর মাঝে টলার করে নৌকা বাইচ উপভোগ করতে শিশু-কিশোর-নারী-পুরুষসহ সব শ্রেণির-পেশার মানুষের সরব উপস্থিতিতে উপচে পড়ে।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!