সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু।

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু।

 

নাজিমউদ্দীন খান
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার সময় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মিনি পিক-আপ ভ্যানটি (ঢাকা মেট্রো -১১-৭৯৮৮) খুলনাগামী ভাট্রাইধোবা স্টোপিজপে সড়কের পাশে দাড়িয়ে থাকা অটোভ্যান ও ইজিবাইককে ধাক্কা দিলে
ভ্যান ও ইজিবাইকের চালক এবং মহিলা যাত্রী সহ তিন জন
গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের দ্রুত উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক মোঃ টিটুল (৫০) মোল্লকে মৃত ঘোষণা করে।নিহত টিটুল মোল্লা ভাট্টাইধোবা গ্রামের মৃত আব্দুল রহমান মোল্লার ছেলে।
গুরুতর আহত ইজিবাইক চালক আকবর আলী (৪২),ও যাত্রী আমেনা বেগমকে (৪৫) আশঙ্কাজনকবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা ইনচার্জ আবুসাঈদ মোঃ খায়রুল আনাম জানান- পিক-আপভ্যানটি পালিয়ে যাওয়ার সময় উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়।লাশের ময়নাতদন্ত শেষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!