সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গাজিপুরের কাশেমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার স্বীকার সাংবাদিক

গাজিপুরের কাশেমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার স্বীকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর।

কাশেমপুর থানার অন্তর্গত মাধবপুরে সরকারি বণ বিভাগের জমি দখল করে গড়ে তুলেছেন অবৈধ কারখানা । এলাবাসীর তথ্যসূত্রে জানা যায়, ভূমিদস্যু মজিবর ও রাতুল পিতা পুত্র দুই জনে আওয়ামীলীগ করতো । তাদের ভয়ে এলাকার কেউ কথা বলতে পারতো না । আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই জমিটি ভূমিদস্য মজিবর ও রাতুল দুইজন পিতা পুত্র মিলে ভোগ দখল করে আসছেন । এই জমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটে সরকারি সম্পত্তি বলে গেজেট প্রকাশ করা হয়েছে, এরই সূত্র ধরে সাংবাদিকরা তথ্য পেলে সেখানে তথ্য সংগ্রহ করার জন্য যান, সাংবাদিক মানসুরা আক্তার কাকলী, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার, মোঃ আরমান, রাজধানী টিভি এর স্টাফ রিপোর্টার তাদের ব্যবহৃত যানবাহন ইজিবাইক থেকে নামতে দেখা মাত্রই বেধরকভাবে তাদেরকে পিটায় এবং আঘাত করে সেই সাথে সাংবাদিক মানসুরা আক্তার কাকলীর গলায় থাকা (০৫) আনা ওজনের স্বর্ন ও সংবাদ সংগ্রহের জন্য একটি ক্যামেরা জোরপূর্বক ভাবে ছিনিয়ে নেন ভূমি দস্যু মজিবর ও রাতুল । এ বিষয়ে কাশেমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এর নিকট একটি অভিযোগ দাখিল করা হয়েছে, তিনি তদন্ত করার জন্য এসআই হানিফ কে নিযুক্ত করেন এবং তিনি তদন্ত সংগ্রহ করে সঠিক রিপোর্ট দিতে পারেন নি বলে তিনি আবারো তদন্ত করার জন্য একদিনের সময় নেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!