সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হাওলাদার (২৫)’কে পটুয়াখালী হতে গ্রেফতার করেছে র‌্যাব।

গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হাওলাদার (২৫)’কে পটুয়াখালী হতে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিনিধি

গত ১৪/০৮/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৫:১০ ঘটিকায় ভিকটিম (৩৬) তার মায়ের চিকিৎসার ওষুধ ক্রয়ের উদ্দেশ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন গাগরিয়া গ্রাম থেকে ভোলা যান। ওষুধ ক্রয় শেষে ফেরার পথে একই দিন সন্ধ্যা আনুমানিক ১৮:১০ ঘটিকায় যাত্রীবাহী নৌকায় আসামি আরিফ হাওলাদারসহ অন্যান্য সহযোগীরা ভিকটিমের পিছু নেয়। পরবর্তীতে ভিকটিম নৌকা থেকে নেমে বাড়ি ফেরার পথিমধ্যে একটি মাছের ঘেরের সামনে পৌছালে আসামিগণ ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নেয় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম নিজেই বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ০২, তারিখ- ১৮/০৮/২০২৪ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/১১/২০২৫ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগীতায় পটুয়ায়ালী সদর থানাধীন ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি আরিফ হাওলাদার (২৫), পিতা- মো: ধলু হাওলাদার, সাং- গাগরিয়া, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!