সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া প্রতিনিধি 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। 

 

মঙ্গলবার(৩০জুন)রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এলাকায় হঠাৎ নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া,পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডা:নুসরাত ফারজানা খাঁন বলেন, উদ্ধারের পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

খবর পেয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া,এ সময় তিনি বলেন,আমি নিজেও একজন মা,খবরটা শুনেই অস্থির বোধ করছিলাম,শিশুটার সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি,সেই সাথে আমরা বিষয়টা খতিয়ে দেখছি।

 

একটি নিষ্পাপ শিশুকে এভাবে ময়লার স্তুপে ফেলে যাওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ,যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!