সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
গজারিয়ায় মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় কোম্পানিতে ডাকাতি সংঘটিত চক্রের চারজন আটক

গজারিয়ায় মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় কোম্পানিতে ডাকাতি সংঘটিত চক্রের চারজন আটক

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর স্টোরের কর্মকর্তা-কর্মচারীদের বেঁধে প্রায় ৫ ঘণ্টা ডাকাতি সংঘটিত হয়েছে এসময় ডাকাতরা প্রায় ২০ লক্ষ টাকার মালমাল নিয়ে যায় । গত শুক্রবার এই চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উন্মোচন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির মাধ্যমে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ৪ ডাকাতকে গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

​বুধবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে এই অভিযানে রাজধানী বিভিন্ন এলাকায় গজারিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলো: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামের মৃত সাফিজল হাওলাদারের ছেলে মাইন উদ্দিন (৪৫), একই উপজেলার জয়া গ্রামের অহিদ মাতাব্বরের ছেলে ছোটন (৩০), ঢাকার বাড্ডা থানার বড় বেড়াইত এলাকার শাফি উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম (২৬) এবং শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চর চান্দার মুন্সীকান্দি গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে আবুল খায়ের (৪০)। তাদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকার তেজগাঁও ও বাড্ডা এলাকায় বসবাস করে আসছিল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!