সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গাড়ী,অফিস ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে রয়েছে আইন শৃঙ্খল বাহিনী । 

গজারিয়ায় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গাড়ী,অফিস ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে রয়েছে আইন শৃঙ্খল বাহিনী । 

গজারিয়া প্রতিনিধিঃ 

শুক্রবার(৫ডিসেম্বর)বিকাল ৫টায় উপজেলার জামালদী বাসষ্টান্ড এলাকায় এই ঘটনা ঘটে,উভয় পক্ষের নারীসহ ৮/১০আহত হ ওয়ার খবর পাওয়া গেছে। 

আহত’রা হলেন স্বাধীন(২৮)পিতা কবির হোসেন,শিরিনা বেগম(৪৬)স্বামী:কবির হোসেন 

সাইদুল(২৫)আলী মিয়া,দেলোয়ার (৪৯) পিতা:সোনা মিয়া,মোস্তফা (৪৮)পিতা আজিজ, সুজন(২৩) ফজলুর রহমান,আসিফ মীর(১৯) পিতা:মাসুম মীর,নয়ন(২৬)পিতা অজ্ঞাত এদের মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ার ঢাকা ম্যাডিকেলে পাঠানো হয়েছে।

 

জানা যায়,(৪ডিসেম্বর) সাড়াদেশের ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি,মুন্সীগঞ্জ ৩আসনে দলীয় মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন,মনোনয়ন বঞ্চিত হন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ,এই নিয়ে মুখোমুখি অবস্থানে থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

 

স্থানীয় জামালদী বাসষ্টান্ড এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন,বিকাল ৫টার দিকে মহিউদ্দিন গ্রুপের লোকজন সাহারা মার্কেটে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন এর অফিসের সামনে থেকে মনোনয়নের প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এসময় উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ ও হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধার নেতৃত্বে কামরুজ্জামান রতন গ্রুপের লোকজন ধানের শীষ মার্কায় মিছিল নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার পথে হঠাৎ দুই গ্রুপ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

 

বিষয়টা নিয়ে আলী হোসেন বলেন,আমারা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এই সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে আমার গাড়ি, অফিস ভাংচুরসহ ৬/৭ কে পিটিয়ে আহত করে।

 

হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা বলেন,কামরুজ্জামান রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত,লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এই সময় আলী হোসেন এর অফিস থেকে গুলি,ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটলে আমরা তাদের প্রতিহত করি। 

 

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন,এই ঘটনা মূলত বিএনপির দুই গ্রুপের না,কামরুজ্জামান রতন মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত,তাঁরা আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।

 

বিষয়টা নিয়ে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে,এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।উভয় পক্ষের দুই তিন জন আহত হয়েছে তবে গোলাগুলির কোন তথ্য পাওয়া যায় নি  

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!