সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা,পাঁচজনকে আসামি করে থানায় মামলা। 

গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা,পাঁচজনকে আসামি করে থানায় মামলা। 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ঘরের ভেতরে কুপিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে গজারিয়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

নিহত জান্নাত হোসেন (২৭) গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নয়ানগর গ্রামে জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবেশী শাহীন রাঢ়ীর বাড়িতে নেওয়া হয়। পরে ঘরের ভেতরে তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত তারেক (৩২), রিয়াদ (২৭), তাজবির (২২) ও তাদের মা তাসলিমা বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহীন রাঢ়ীর তিন ছেলে তারেক, রিয়াদ ও তাজবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রায়ই তারা নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদে লিপ্ত থাকত। ঘটনার দিন সকালেও তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয়দের দাবি।

নিহতের বড় ভাই রাজু বলেন,

“বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করে। পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে ডেকে নিয়ে তাদের ঘরের ভেতরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে তিন ভাই ও তাদের মা। এ ঘটনায় আমার মা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।”

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও রবিবার ( ২২ ডিসেম্বর) বাদ মাঘরিব জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন,

“এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়ানগর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!