সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গজারিয়ায় ঘোড়া জবাই কান্ডে গ্রেফতার ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশিদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গজারিয়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সকালে গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় কিছু ব্যাক্তি রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করছে—এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করে প্রাণিসম্পদ বিভাগের হেফাজতে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ সুপার মো. মিনহাজুল ইসলাম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো—রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে অসুস্থ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত। পরে এসব মাংস প্রক্রিয়াজাত করে পিকআপযোগে ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে গরুর মাংস হিসেবে বিক্রি করত।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা হয়েছে ৯টি জবাইকৃত ঘোড়ার মাংস ও একটি জীবিত অসুস্থ ঘোড়া।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!