সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)  

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মিম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার(২৪মার্চ) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান ভিলার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে স্বামী কিবরিয়ার সঙ্গে প্রায় ১১ মাস ধরে ভাড়া থাকতেন মিম। ঘটনার দিন বাসার জানালার গ্রীলের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

 

 

নিহত মিম গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ুই কান্দি ভাটেরচর গ্রামের মুক্তার খন্দকারের মেয়ে এবং তার স্বামী কিবরিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা বলে জানাযায় । 

 

 

পারিবারিক সূত্রে থেকে জানা যায় , মিম এবং স্বামী কিবরিয়ার মিয়ার দ্বিতীয় বিয়ের সংসার । স্হানীয়দের মতে তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না ।

 

নিহতের মা জানান, রাত বেশি হয়ে যাওয়ায় সোমবার তিনি আর মেয়ের বাসায় যাননি। মঙ্গলবার ভোরে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় ভেতরে ঢুকে মীমকে মৃত অবস্থায় দেখতে পান।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।অধিকতর তদন্ত পূর্বক ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে ।”

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!